ajkalerbarta
01st Jan 2023 10:10 pm | অনলাইন সংস্করণ
৬ আসনের উপনির্বাচনে ৩টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। আর বাকি একটি আসন উন্মুক্ত থাকবে।
রবিবার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে- রাগেবুল আহসান রিপু (বগুড়া ৬), জিয়াউর রহমান (চাঁপাইনবাবগঞ্জ ২), আব্দুল ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ ৩)
ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে ১৪ জাসদ প্রার্থী দেবে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।
Array
