• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী 

     ajkalerbarta 
    01st Jan 2023 10:12 pm  |  অনলাইন সংস্করণ

    নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৭.৫ শতাংশ। সেটা কো-অর্ডিনেশন কমিটির সভায় সংশোধন করে ৬.৫ শতাংশ করা হয়েছে। তবে, আমি আশাবাদী, প্রবৃদ্ধি আরও বেশি হবে।

    রবিবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। বিশ্বে এখন বিভিন্ন পণ্যের দাম কমতে শুরু করেছে। আশা করছি, আমাদের এখানেও কমবে।

    আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, সে সময় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। সেটা আমরা ৫-৬ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলাম। কিন্তু, কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই মূল্যস্ফীতি বেড়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031