• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নৌকার মনোনয়ন পেলেন না অভিনেত্রী মাহিয়া মাহি! 

     বার্তা কক্ষ 
    01st Jan 2023 8:36 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন জিয়াউর রহমান।

    রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।

    এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মাহি মনোনয়ন ফরম জমা দেন। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন মাহিয়া মাহি।

    সেসময় মাহিয়া মাহি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে এনে দেবেন।

    এ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা (মাহি) কাল বলেছেন, ‘আমি মনোনয়নপত্র তুলতে চাই, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচন করতে চাই’। আমি নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে কথা বললাম। তিনি বললেন, ওদের পরিবার তো আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ করে। ঠিক আছে, মনোনয়ন ফরম তুলুক।

    চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কি না বলতে পারবো না মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।

    অন্যদিকে মাহিয়া মাহি বলেন, আমি ও আমার স্বামী মিলে পরিকল্পনা তৈরি করছি। আজকের পর থেকে আরও দৃঢ়ভাবে কাজ করবো।

    তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন কতটা পাবেন? এমন প্রশ্নের উত্তরে এ চিত্রনায়িকা বলেন, প্রচণ্ড সাপোর্ট। মনোনয়নপত্র কেনার আগেই তাদের সঙ্গে যোগোযোগ হচ্ছে। তারা অনেকভাবে সাপোর্ট করছেন। তারা ফোন করছেন, দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমি যখন গণসংযোগে যাই, তারা আমাকে সাপোর্ট করছেন। ওখানকার নেতাকর্মীরা বেশ আন্তরিক।

    বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সেসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি ওই ৬টি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031