রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনকে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থী।
৪ই মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে মুরগির দোকান স্থানান্তরের জন্য প্রক্টরের মাধ্যমে হাবিপ্রবি প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে।
উক্ত স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীরা উল্লেখ করে যে, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের প্রতিদিনই প্রতিনিয়ত বাঁশের হাটে চলাফেরা করতে হয় । কিন্তু বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাম্তার পাশের মুরগির দোকানের দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করা এখন রীতিমতো মানসিক ও স্বাস্থ্যগত সমস্যা হয়ে পরেছে। মুরগির দোকানগুলোর উচ্ছিষ্ট মাংস,নাড়ী,পালকের গন্ধে চলাচল করা যায় না ঠিক মতো। মুরগির দোকানগুলো ঘিরে রাস্তায় কুকুরের আনাগোনাও অতিরিক্তভাবে লক্ষ করা যায়, যার কারণে রাস্তায় চলাচলে যানবাহনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। সেই সাথে মহাবলীপুর রাস্তার মোড়ে বন্ধু হোটেলের পাশে একটি ক্ষুদ্র মুরগির খামার থেকেও দুর্গন্ধ ছড়ানো হচ্ছে প্রতিনিয়ত এবং সেখানে লোকচক্ষুর আড়ালে মুরগির গাড়িও ধোয়া হই।মুরগির গাড়ির দুর্গন্ধযুক্ত দূষিত পানি ছড়িয়ে পরে রাস্তায়। রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পবিত্র রমজান মাস এবং তীব্র গরমে এমন অস্বাস্থ্যকর পরিবেশ আরো বেশি ভোগান্তির সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয় এলাকায় এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয় ।
শিক্ষার্থীদের দাবিসমূহঃ
১. বিশ্ববিদ্যালয় রাস্তা সংলগ্ন মুরগির দোকানগুলো পরিবেশসম্মত পরিকল্পিত জায়গায় স্থানান্তর করা।
২. মহাবলীপুর রাস্তার মোড়ে বন্ধু হোটেলের পাশের ক্ষুদ্র মুরগির খামার স্থানান্তর করা।
স্মারকলিপি প্রদানের সময় সেখানে শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাইজুল ইসলাম তানভীর বলেন, ” দ্রুত সময়ের ভিতর মুরগির দোকানগুলো অন্যত্র স্থানান্তর করে শিক্ষার্থীদের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।এমন অস্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার্থীদের ব্যাপকভাবে ভোগাচ্ছে।শিক্ষার্থীরা এমন পরিবেশ, পরিস্থিতি থেকে মুক্ত থাকতে চাই” ।
এছাড়া ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শাওন বলেন ,”মুরগির দোকানের আশপাশে যে দুর্গন্ধ করে তাতে হাঁটা চলা করা যায় না । এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ থাকবে উক্ত সমস্যাগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ বজায় রাখবে “।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মোঃ জুয়েল আহমেদ সরকার বলেন, ” শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। “
Array
