• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঘুষের ১০ লাখ টাকাসহ কর কর্মকর্তা আটক 

     বার্তা কক্ষ 
    04th Apr 2023 10:36 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ শাহাদাত হোসেন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকাসহ কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূইয়া কে আটক করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। তিনি রাজশাহীর কর অঞ্চলের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

    মঙ্গলবার দুপুরে নগরের কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে দুদকের একটি টিম মহিবুল ভূঁইয়ার কার্যালয়ে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করলে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি।

    এসময় কর অফিসের কর্মচারীরা কর অফিসের দরজা ভেঙে দুদক অফিসের কর্মকর্তাদের মারধর ও অভিযানে বাধা দিতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    দুদক কর্মকর্তা কামরুল হাসান জানান, একজন চিকিৎসকের কাছে ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন মহিবুল ভূঁইয়া। তার প্রথম কিস্তি ১০ লাখ টাকা আজ দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী দুদকের একটি দল অভিযানে যায়। ঘুষের ওই টাকা দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

    আটক উপকমিশনার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ