সোনাদিয়া দ্বীপকে নিরাপদ রাখতে বছরের শুরুতেই এ নতুন উদ্যোগ নিয়েছে মহেশখালী প্রশাসন।
রবিবার (০১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের বেলা পর্যটকদের সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোন বাঁধা নেই। তবে জরুরি প্রয়োজনে বহিরাগত কারও রাত্রিযাপন করতে হলে প্রশাসন থেকে বাধ্যতামুলক অনুমতি নিতে হবে এবং ভ্রমণরত অন্যান্য পর্যটকদের বিকেল চারটার মধ্যে দ্বীপ এলাকা ত্যাগ করতে হবে।
এতে আরও বলা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে যারা বিভিন্ন প্যাকেজ বসিয়ে পর্যটকদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। কারণ বহিরাগত পর্যটকরা সেখানে গিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে লিপ্ত হন। এমনকি ইয়াবা কেনাবেচার অভিযোগও উঠে। এছাড়াও এক সময় সোনাদিয়া দ্বীপে ফুসলিয়ে মানুষ নিয়ে গিয়ে মালয়েশিয়া পাচার করা হতো।
এদিকে সোনাদিয়া দ্বীপে সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে একটি সূত্র।
Array
