• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাণিজ্য মেলার শেষ যাত্রীও ঢাকায় ফিরবেন বিআরটিসিতে 

     ajkalerbarta 
    01st Jan 2023 11:02 pm  |  অনলাইন সংস্করণ

    রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩। মেলায় যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

    রবিবার (১ জানুয়ারি) দুপুরে বিশেষ বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

    বিআরটিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাতায়াতের জন্য আমরা বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে আমাদের বাস সার্ভিস চালু হবে। যাত্রীর যত চাহিদা থাকবে, আমরা বাসের সংখ্যা তত বাড়াব।

    তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব সর্বশেষ যাত্রীকেও মেলা থেকে ঢাকায় ফিরিয়ে আনার। আমাদের বাস সার্ভিস রাত সাড়ে ১১টা পর্যন্ত থাকবে। শুক্রবারগুলোতে ১৫০টি বাস পরিচালনার চিন্তা আছে।

    এদিকে রবিবার দুপুর ১২টায় বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবার যখন এখানে বাণিজ্য মেলা হয় করোনার কারণে আসতে পারিনি। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলাম। তবে ডিজাইন থেকে শুরু করে সবকিছুতেই আমি ছিলাম। এজন্য এখানে আসার আগ্রহ বেশি।

    তিনি বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খাচ্ছে, তবুও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।

    ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়।

    আগে বাণিজ্যমেলা শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে মেলার জন্য জায়গা নির্ধারিত হয়েছে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031