• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চলতি মাসেই মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

     ajkalerbarta 
    12th Dec 2022 8:20 pm  |  অনলাইন সংস্করণ

    চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরমেশন সেন্টারে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

    প্রস্তাব পাঠানোর পর দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকার কথা জানিয়ে তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের তারিখ ঠিক করতে সরকারের অনুমতি এখনও পাওয়া যায়নি। তবে তারিখের ঘোষণা আসতে পারে যেকোনও দিন। দিনক্ষণ চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

    ডিসেম্বরের শেষে মেট্রোরেল উদ্বোধন করার বিষয়ে ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক বলেন, এ মাসে উদ্বোধন না হওয়ার মতো কিছু এখনও শুনিনি। ফলে এ মাসেই এটি উদ্বোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি সামনে রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়ে এটি উদ্বোধন করা হবে।

    মেট্রোরেলের সবশেষ কাজ হিসেবে বিবেচিত ‘সিস্টেম ইন্টিগ্রেশনের’ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ‘সিস্টেম ট্রায়াল’ বা ‘সার্ভিস ট্রায়ালের’ কাজ চলছে, যা কয়েক দিনের মধ্যেই শেষ হবে আশা করি। এটি হলেই আমরা ব্ল্যাঙ্ক অপারেশন করবো। এখন পর্যন্ত যেসব পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে, তার কোনওটিতে আবার নতুন করে কিছু করতে হয়নি।

    ১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে জানিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, বাকি দু’টি যেকোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দু’টি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সব সময় ব্যাকআপ রাখতে হয়।

    যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক চর্চায় উদ্বোধনের পর প্রথমদিন থেকেই মেট্রোরেলে পরিপূর্ণভাবে যাত্রী পরিবহন করা হয় না। পর্যায়ক্রমে যাত্রী বহন বাড়াতে হবে। পরবর্তী ২-৩ মাসের মধ্যে শতভাগ যাত্রী পরিবহন করা যাবে।

    জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রোস্টেশন এলাকায় বিআরটিসির ডিপো তৈরির কাজ চলছে। যাত্রীদের চাপ সামাল দেবে বিআরটিসির বাস সার্ভিস।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031