• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত! 

     বার্তা কক্ষ 
    12th Dec 2022 8:06 pm  |  অনলাইন সংস্করণ

    চকরিয়া প্রতিনিধি: একে একে চার কন্যা সন্তানের পর একটি পুত্র সন্তান পেয়ে পরিবার সদস্য, আত্মীয়-স্বজনেরা ছিলেন খুশিতে আত্মহারা। সেই সন্তানকে নিয়ে বাবা-মায়ের স্বপ্নও ছিল অনেক। কিন্তু সন্তান বড় হয়ে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছিল।

     

    দশম শ্রেণিতে পড়ুয়া অবস্থায় বাবা-মায়ের কাছে সেই সন্তান আবদার করে বসে বাইক (মোটর সাইকেল) কিনে দেওয়ার। আদরের সেই সন্তানের আবদার রাখাটাই যেনো কাল হয়েছে পরিবারটির।

     

    বলছিলাম কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীর দক্ষিণ সিকদার পাড়ার নেজাম উদ্দিন প্রকাশ নেজাম মেস্ত্রীর একমাত্র পুত্র সন্তান আরিফুল ইসলাম নিশুর কথা।

    গতকাল বোববার (১১ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় দ্রুতগামী চাঁদের গাড়ির (জিপ) চাপায় গুরুতর আহত হয় মোটর সাইকেল আরোহী আরিফুল ইসলাম নিশু। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১২ ডিসেম্বর) সকালে মারা যায় নিশু। সে ফাঁসিয়াখালীর রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

     

    এদিকে আরিফুল ইসলাম নিশু (১৬) মারা যাওয়ার খবরে পরিবারে থাকা বাবা, মা, চার বোনসহ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। কে কাকে সান্তনা দেবে সেই পরিস্থিতিও নেই পরিবারটিতে।

    ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, ‘চার বোনের একমাত্র ভাই ছিল আরিফ। সবার আদরের সেই ভাই ছিল পরিবারের মধ্যমণি। তাকে নিয়ে পরিবারের অনেক স্বপ্ন ছিল বাবা-মায়ের। কিন্তু একটি মোটর সাইকেলের কারণে আজ পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনা থেকে সকল পরিবারের শিক্ষা নেওয়া উচিত। কারণ সন্তান চাইলেই যে, আবদার মেটাতে হবে তা ভেবে দেখার সময় এসেছে।’

    মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, ‘মহাসড়কের মৌলভীরকুম এলাকায় মোটর সাইকেল আরোহীকে চাপা দেওয়া দ্রুতগামী জিপটি আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031