• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ওসমানীনগরে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ী-লেহেঙ্গাসহ আটক-২ 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    05th May 2025 11:27 pm  |  অনলাইন সংস্করণ

     

    ওসমানীনগর প্রতিনিধি :
    সিলেটের ওসমানীনগরে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানকালে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম ও আশিষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শেরপুর টোল প্লাজার সামন থেকে তাদের আটক করে।
    এসময় ভারতীয় শাড়ী,লেহেঙ্গা,কসমেটিকসসহ একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৪১৭১০) জব্দ করা হয়। এবং সঙ্গে থাকা প্রাইভেট কারে থাকা ৪-৫ জন পালিয়ে যায়।
    আটকৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার পাগলা গ্রামের মৃত আব্দুল কাদির হাওলাদারের ছেলে ট্রাক চালক মোঃ রুকন মিয়া (৪২) ও গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার মনির কান্দি গ্রামের মঈন উদ্দিনপর ছেলে হেলপার মনজু মিয়া (২৮)।
    এঘটনায় সোমবার ওসমানীনগর থানার এসআই আশিষ তালুকদার বাদী হয়ে আটকৃত ২ জনসহ ৮ জনের নাম উল্লেখ্য করে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত আসামী রয়েছেন আরো ৩-৪ জন।
    বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে চোরাচালানের সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ