অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
05th May 2025 8:04 pm | অনলাইন সংস্করণ
রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের ছাদ থেকে ২ জন পুরুষ ও ১ জন মহিলাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও পাঁচ ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। কিন্তু যানজটের কারণে এখনো পৌঁছাতে পারেনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।

