• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ওসমানীনগরে ৪২ লক্ষ টাকার হারভেস্টার মেশিন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা,থানায় জিডি 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    05th May 2025 7:16 pm  |  অনলাইন সংস্করণ

     

    ওসমানীনগর প্রতিনিধি::

    সিলেটের ওসমানীনগরে ৪২ লক্ষ্য টাকার ধান কাটার হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার উছমানপুর ইউনিয়নের (ময়না বাজার) আব্দুল্লাহপুর গ্রামের রউয়ার হাওরে এঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার হারভেস্টার মেশিনের মালিক আফজাল হোসেন শিমুল বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

    অভিযোগ সুত্রে জানা যায়, উছমানপুর ইউনিয়নের আব্দুল্লাহ পুর গ্রামে মৃত আব্দুর রউফ এর ছেলে মো. আফজাল হুসেন (৪০) এ,সি, আই মটরস লিমিটেডের ইয়ানমার মডেল নং YH700 গত বছরের মে মাসে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৪২ লক্ষাধিক টাকা মূল্যর মাসিক কিস্তিতে কৃষি ভূর্তুকি দিয়ে একটি হারভেস্টার (ধান কাটার মেশিন) ক্রয় করেন। রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা গাড়িটি আব্দুল্লাহ পুর গ্রামের রউয়ার হাওর নামক স্থানে পুড়িয়ে ফেলে।

    স্থানীয়রা জানান, এই মেশিন দ্বারা বোরো ধান কাটার মৌসুমে এলাকার কৃষকগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা ধারণা করছি।

    হারভেস্টারের মালিক আফজাল হোসেন শিমুল বলেন, আমি ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা আমাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। মেশিনটি পুড়িয়ে দেয়ায় আমার প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

    এব্যাপারে উপজেলা কৃষি কর্মকতা উম্মে তামিমা বলেন, হারভেস্টার মেশিনের মালিকের কাছ থেকে বিস্তারিত জেনেছি সরেজমিনে গিয়ে দেখে আসব।

    ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ