মোঃ আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী’র মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৬ তম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সিংড়া উপজেলা প্রতিনিধি এসএম রাজু আহমেদ এর আয়োজনে সিংড়া মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন,মাই টিভির উপস্থাপিকা শারমিন সিমা, মাই টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, আনোয়ার হোসেন আরিফ, নাটোর জজ কোর্টের এডভোকেট শামিম উদ্দিন সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান, কোষাধ্যক্ষ লিটন আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, সদস্য আল আমিন হোসেন, মাসুদ রানা, মোতালেব প্রমূখ।
এ সময় মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও মাইটিভি পরিবারের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ওমর ফারুক।
Array
