শরীয়তপুর প্রতিনিধি: সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুরের ডামুড্যার সচেতন মুসলিম সমাজ।
শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজ শেষে সাবরেজিস্টার মাঠ হতে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে ডামুড্যা উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমুহ প্রদক্ষিণ করে সাবরেজিস্টার মাঠে এসে শেষ হয়। এসময় সর্বস্তরের মুসলিম জনতা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।
এতে সঞ্চালনা করেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মোঃ ইলিয়াস হোসেন, মাওলানা সাইফুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আমির হোসেন, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।
Array
