• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী 

     বার্তা কক্ষ 
    04th Apr 2023 8:56 am  |  অনলাইন সংস্করণ

    রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম যোগ দিয়েছে। সেনাবাহিনীর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে কাজ করছে।

    মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৮টার পর তারা আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সাহায্যকারী দল পাঠানো হয়েছে।

    এর আগে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে বিমান বাহিনী।

    শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করেছে। এছাড়া ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

    আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

    সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ