• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বঙ্গবাজারে আগুনের ঘটনায় বিজিবি মোতায়েন 

     বার্তা কক্ষ 
    04th Apr 2023 10:08 am  |  অনলাইন সংস্করণ

    রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল  ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    আগুন লাগার খবর পেয়ে সকাই থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। কয়েক হাজার মানুষ একসঙ্গে ভিড় করার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    ফায়ার ফাইটার আলতাফ হোসেন জানান, উৎসুক জনতার জন্য কাজ করা কিছুটা কঠিন। তাদের জন্য ব্যবসায়ীরা মালামালও সরাতে পারছেন না ঠিকমতো।

    পুলিশ সদস্য মাহমুদ জানান, আমরা চেষ্টা করছি উৎসুক জনতাকে সরিয়ে দিতে। তাদের জন্য কাজ করা কঠিন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ