• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অপহরণকৃত ভারতীয় কিশোরী উদ্ধার! 

     বার্তা কক্ষ 
    03rd Mar 2023 10:31 pm  |  অনলাইন সংস্করণ

    অপহরণকৃত ভারতীয় কিশোরীকে উদ্ধার করেছে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১১ এপিবিএন)। বৃহস্পতিবার (২ মার্চ) টঙ্গী পশ্চিম থানাধীন একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (৩ মার্চ) ১১ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী এ তথ্য নিশ্চিত করেছেন।

    ১১ এপিবিএন সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও দেবগড় গ্রামের প্রদীপ পাল নামে এক ব্যক্তি তার ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক কৌশিক বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন। কৌশিক বিশ্বাস ওই কিশোরীকে নিয়ে ঢাকার আশেপাশে কোথাও আছে বলে জানান।

    ভারতীয় হাইকমিশন বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।

    এ বিষয়ে ১১ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ১১ এপিবিএন এর একটি বিশেষ অভিযানের মাধ্যমে অপহৃত কিশোরীকে টঙ্গী পশ্চিম থানাধীন একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি কৌশিক বিশ্বাসকে (১৫) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ