• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁপাইনবাবগঞ্জের ইমিগ্রেশন চেকপোস্ট খুলবে ১২ মার্চ! 

     বার্তা কক্ষ 
    03rd Mar 2023 11:11 pm  |  অনলাইন সংস্করণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি; বাংলাদেশ-ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ  ইমিগ্রেশন চেকপোস্ট প্রায় দীর্ঘ তিন বছর পর  খুলে দেওয়া হবে আগামী ১২ ই মার্চ।

    চাঁপাইনবাবগঞ্জের চেম্বারসব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি  আব্দুল অহিদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

    আব্দুল ওয়াহিদ জানান, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন সোনামসজিদ- মহদীপুর ইমিগ্রেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ই মার্চ বিকেল তিনটায় তিনি সোনামসজিদ ইমিগ্রেশন উপস্থিত হয়ে উদ্বোধন করবেন। এর আগে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পরিদর্শন করেন রাজশাহী ভারতীয় সহকারী হাই কমিশনার।

    সোনামসজিদ রুটে বছরে লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন প্রয়োজনে ভারতের যাতায়াত করেন।ইমিগ্রেশন বন্ধ থাকায় এ অঞ্চলের লোকজন কে প্রায় আড়াইশো কিলোমিটারের ঘুরপথে যশোরের  বেনাপোল স্থলবন্দর দিয়ে পারাপার  হতে হচ্ছে।এতে সময় ও অর্থ দুটোই বেশি লাগতো।

    সোনামসজিদ চেকপোস্ট চালু হলে চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দাদের যাতায়াত সুবিধা হবে। করোনা মহামারীর কারণে ২০২০ সালের ১৫ই মার্চ এই চেকপোস্ট বন্ধ হয়ে যায়।

    দীর্ঘ তিন বছর পর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি- রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট এর বিপরীতে পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি স্থলবন্দর।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ