• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নতুন পদ্ধতির কারণে টিকিট বিক্রি ও রাজস্ব আয় কমেছে! 

     বার্তা কক্ষ 
    03rd Mar 2023 4:55 pm  |  অনলাইন সংস্করণ

    গত ১ মার্চ থেকে অনলাইনে নিবন্ধন করে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের। একই সঙ্গে ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট স্টেশন থেকে সংগ্রহের নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মের কারণে টিকিট বিক্রি ও রাজস্ব আয় কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে রাজস্ব আয় কী পরিমাণ কমেছে তা জানাতে পারেনি।

    শুক্রবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস এ তথ্য জানান।

    তিনি বলেন, পরিসংখ্যানটা আমরা এখনো নেইনি। আমরা স্টেশনগুলোতে খোঁজ নিয়ে যতটুকু জেনেছ, যাত্রী কিছুটা কম। ফলে রাজস্ব আয়ও কিছুটা কমেছে। তবে কী পরিমাণ রাজস্ব আয় কমেছে তা এখন বলতে পারবো না। আমরা প্রতি সপ্তাহের পরিসংখ্যান নিয়ে দেখতে পারবো রাজস্ব আয় কেমন হচ্ছে।

    চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, যেহেতু নতুন একটি পদ্ধতি শুরু হয়েছে, প্রথমে শতভাগ যাত্রী এটা গ্রহণ করে না। প্রথমে একটু সমস্যা থাকবে, পরে সবাই মানিয়ে নেবে। রাজস্বের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমরা এখনো মূল্যায়ন করিনি। যত টিকিট আছে এর থেকে বাড়বে না, হয়তো কিছুটা কমতে পারে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ