• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জাতির পিতার সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা! 

     বার্তা কক্ষ 
    03rd Mar 2023 4:47 pm  |  অনলাইন সংস্করণ

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস ভার্মা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (৩ মার্চ) তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

    হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধিসৌধে লিখিত বক্তব্যে বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তৎপর্য তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও ভারত-বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

    এসময় প্রণয় ভার্মা জাদুঘর পরিদর্শন করেন। যেটি বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় পরম্পরা এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির জন্য তার অনন্য ত্যাগ স্বীকারকে প্রদর্শন করে।

    গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার গৌরবময় পরম্পরা ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি আলোর দিশা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অবিচল অংশীদারত্বের চালিকাশক্তি হিসেবে কাজ করে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ