• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের কোনো ছাড় নয় : ধর্ম উপদেষ্টা 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    10th Oct 2024 7:15 pm  |  অনলাইন সংস্করণ

    যারা ধর্মকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

    ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে রাজনৈতিক কারণে ধর্মীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে ভারত ও মিয়ানমারও ভালো থাকবে না।

    এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শাসন নয়, পরবর্তী সরকারের প্লাটফর্ম তৈরি করতেই কাজ চলছে। ক্ষমতার পালাবদলে এক দল আরেক দলের ওপর হামলা চালায়। বিদেশে বসে দেশের বিভিন্ন ঘটনাকে গুজব বানিয়ে বহির্বিশ্বে নেতিবাচক খবর প্রচার হচ্ছে।

    তিনি বলেন, বাংলাদেশে বিচারহীনতার ধারা তৈরি হতে দেওয়া হবে না। কেউ যেন বেশি দিন ক্ষমতায় থাকতে না পারে সে বিষয়ে আলোচনা হচ্ছে।

    এ সময় অন্তর প্রসারিত করে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

     

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2024
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031