• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আমতলীতে প্রার্থীকে সমার্থন করায় ইউপি সদস্য ও তার স্ত্রীকে মারধোর 

     বার্তা কক্ষ 
    03rd Mar 2024 10:51 pm  |  অনলাইন সংস্করণ

    আল জাবের, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতিকের মেয়র প্রার্থীর সমর্থন কারী ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপনকে অপর মেয়র প্রার্থী নাজমুল আহসান খানের সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচনে মোবাইল প্রতিকের মেয়র প্রার্থী মতিয়ার রহমানের পক্ষে হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম স্বপন গন সংযোগ চালান এই ক্ষোভে অপর প্রার্থী নাজমুল আহসান খাঁনের সমর্থকরা স্বপন মেম্বরের বাসায় গিয়ে তাকে মারধর করে। তাকে রক্ষায় তার স্ত্রী সানজিদা আক্তার সাথী এগিয়ে এলে তাকেও মারধর করেছে এমন দাবী তার স্ত্রী সাথীর। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ তৌহিদুল ইসলাম ইউপি সদস্যকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মোবাইল প্রতিকের প্রার্থী মতিয়ার রহমানের সমর্থনে বেশ কয়েকদিন ধরে ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন ভোটারদের মাঝে প্রচারনা চালাচ্ছেন। এই ক্ষোভে মারধরের ঘটনা ঘটেছে। ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপনের স্ত্রী সানজিদা আক্তার সার্থী বলেন,রাতে মিরাজ, পারভেজ ও সবুজ সহ ১০/১২ জনে মিলে আমার স্বামী ও আমাকে মারধর করেছে। তবে ইউপি সদস্যকে তার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

    এ ব্যাপারে জানার জন্য (হাঙ্গার )প্রতিকের প্রার্থী নাজমুল আহসান নান্নুর (মুঠোফোনে) একাধিকবার চেষ্টা করেও তার যোগাযোগ করা সম্ভব হয়নি।

    মোবাইল মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন প্রতিদ্বন্দী মেয়র প্রার্থী নাজমুল আহসান খানের সমর্থকরা আমার সমর্থক ইউপি সদস্য স্বপন ও তার স্ত্রীকে মারধর, তাদের ঘর বাড়ী ভাংচুর ও লুটপাট করেছে।

    আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মারধরের ঘটনা ঘটেছে কিন্তু ভাংচুর ও লুটপাতের ঘটনা ঘটেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ