ক্যাম্পাস প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের লগো পরিবর্তন করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু ও সাধারণ সম্পাদক রোকন বাপ্পী এক বিজ্ঞপ্তিতে লগো পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংগঠনটির সভাপতি শাকিল বাবু বলেন, “লগো একটি সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটির মাধ্যমেই সংগঠনকে মৌলিকভাবে চিহ্নিত করা যায়। একারণেই আগের লগোটিতে কিছু পরিবর্তন করে নতুন করে লগো তৈরি করা হয়েছে। এখন থেকে নতুন এই লগোটিই সংগঠনের সকল কাজে ব্যবহার করা হবে।”
সাধারণ সম্পাদক রোকন বাপ্পী বলেন, “একটি লোগো, একটি পতাকা, একটি জাতির পরিচয় বহন করে। একটি জাত কে চেনা যায় এই চিহ্ন দিয়ে। ৫৭ একরের এ নজরুল ক্যাম্পাসের সাথে মিলিয়ে মিশিয়ে সৃষ্ট আমাদের এ পরিচয়, চিরকাল স্মৃতির পাতায় অরুণ উজ্জ্বল হয়ে থাকবে, দীপ্তি ছড়াবে বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে-মিশে।”
Array
