• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আজকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

     বার্তা কক্ষ 
    02nd Feb 2024 7:46 am  |  অনলাইন সংস্করণ

    গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। সংরক্ষণ কাজের জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩২ কেডি ও ৩৩ কেডি বাসবারে কোনো পাওয়ার থাকবে না।

    ফলে এই সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2024
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    26272829