• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সারা দেশের ন্যায় বই উৎসবে আল কুরআন একাডেমিতে বই বিতরণ 

     বার্তা কক্ষ 
    01st Jan 2024 9:15 pm  |  অনলাইন সংস্করণ

    শরীয়তপুর প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) কেন্দ্রীয়ভাবে বই বিতরণ উৎসব করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    এরই পরিপ্রেক্ষিতে আনন্দমুখর পরিবেশে বই উৎসবের মাধ্যমে শুরু হলো ‘আল-কুরআন একাডেমি’ এর নতুন শিক্ষাবর্ষ।

    আল-কুরআন একাডেমির সুপার হাফেজ মাওলানা মোঃ বেলাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোঃ শাজাহান মাদবর।

    এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

    উল্লেখ্য অত্র মাদ্রাসায় প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ছেলে-মেয়েদের আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা চালু রয়েছে। এছাড়াও ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন হিফজ বিভাগ চালু রয়েছে। বহুমুখী এই মাদ্রাসাটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুর গ্রামে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাটি শুরু থেকেই শরীয়তপুর জেলায় পূর্ণ সুনামের সাথে এগিয়ে চলছে।

    প্রসঙ্গত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন না। সে কারণে প্রাথমিকের বই উৎসব করতে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। আর শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী নির্বাচনে অংশ নিচ্ছেন। সে কারণে শিক্ষা মন্ত্রণালয়কে কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালনের অনুমোদন দেওয়া হয়নি। সে কারণে কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করা হবে না। তবে জেলা ও উপজেলা প্রশাসন প্রতীকীভাবে বই উৎসব পালন করবে।

    এ বিষয় এনসিটিবি জানায়, ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই ও শিক্ষক সহায়িকা বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রথমিক ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই।  প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জনকে দেওয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭টি পাঠ্যবই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ লাখ ৫ হাজার ৩১টি পাঠ্যবই। এছাড়া প্রাথমিক স্তরের ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬টি পাঠ্যবই।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ