শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদারের বিরুদ্ধে দোকানঘরের দেয়াল ভাঙচুর, দখল ও দোকান বন্ধ করে রাখার মিথ্যা অভিযোগ তোলার প্রতিবাদে সদর উপজেলা যুবলীগ সংবাদ সম্মেলন করেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর নূর হোটেলে এক সংবাদ সম্মেলন করে।এ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট খবর প্রচারের সাথে জড়িত মামুন খানের বিচারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা মো. আমির আলি সরদার গণমাধ্যমকে বলেন, ‘আমরা মামুন খানের দুই বোনের কাছ থেকে জমি কিনেছি আমাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, এবং গণমাধ্যমের কাছে দলিল এবং স্টাম্প সকল কিছু উপস্থাপন করেন। আমির আলী সরদার আরও বলেন মামুন খান ওই জমি নেওয়ার কথা বলে বায়না করেন এর পরবর্তীতে দীর্ঘদিন পার হয়ে গেল তিনি আমাদের কাছ থেকে জমি রেজিস্ট্রি করে নেয় না এবং আমাদের টাকাও পরিষোধ করে না। দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রেশন করে না নেওয়ায় আমরা তাকে উকিল নোটিশ পাঠাই কিন্তু তিনি লোক মারফত আমাদের জানিয়ে দেয় তিনি জমিও নেবে না আমাদের জমিও বুঝিয়ে দিবে না। এ বিষয়ে সে পুলিশ সুপার, মেয়র ও এলাকার শালিসদের নিকট দরখাস্ত করলে তাকে ডাকা হলে সে আর শালিসে আসতো না।’
সংবাদ সম্মেলনে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের
সাধারণ সম্পাদক হোসেন সরদার বলেন,’মামুন খান একজন চিহ্নিত বিএনপি জামাতের দালাল। মামুন খানের চাচা কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এরা সর্বদা আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষতি করার জন্য ঘুরে বেড়ান। আমাদের সুনাম নষ্টর জন্যই এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন আমরা এর সঠিক বিচারের দাবি জানাই। আমি অনতিবিলম্বে মামুন খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানহানি মামলা করবো।’
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন উক্ত জমির ক্রয় সূত্রে মালিক জামাল সরদার, সিরাজ সরদার, বিল্লাল পাহাড়সহ শরীয়তপুর জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Array
