• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমণি 

     ajkalerbarta 
    06th Jun 2023 10:46 am  |  অনলাইন সংস্করণ

    স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন আলোচিত নায়িকা পরীমণি। একই সঙ্গে জানিয়েছেন, একজন ফেক মানুষের সঙ্গে থাকতে পারবেন না তিনি।

    অভিনেত্রী বলেন, কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।

    এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।

    তিনি বলেন, আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। সত্যি চাই না আমি, রাজের স্ত্রী হয়ে আর রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।

    সোমবার (৫ জুন) রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে এ কথা বলেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। যিনি একজন মানুষকে রেসপেক্ট দেয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না।

    প্রসঙ্গত, ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

    ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ