• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে কোপালেন ছেলে 

     ajkalerbarta 
    05th May 2023 9:41 am  |  অনলাইন সংস্করণ

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সিরাজ মল্লিক (৮৭) নামে এক বৃদ্ধকে কুপিয়েছে তার ছেলে ইয়াহিয়া মল্লিক।

    আহত সিরাজ মল্লিক অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমার মেজো ছেলে ইয়াহিয়াকে বলি ‘আমার বয়স হয়েছে, আমি আর ক’দিনই বাঁচব, তাই আমার পাঁচ ছেলের মধ্যে আমার সমস্ত জমিজমা বণ্টন করে দিতে চাই। ইয়াহিয়া আমার প্রস্তাবে একমত না হয়ে উগ্র আচরণ করে। এ নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াহিয়া ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’

    এদিকে ঘটনার পর থেকে ইয়াহিয়া মল্লিক পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    বৃহস্পতিবার (৪ মে) রাত ৯টার দিকে মাজহাদ গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

    চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, বৃদ্ধের হাত-পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ক্ষতস্থানে ২০টি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

    এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ