রাজ-পরীর সংসারে ভাঙনের সুর। বিষয়টি নিয়ে পরীমণি গত দুদিন ধরে একাই কথা বলে যাচ্ছেন। অনেক চেষ্টা করেও শরীফুল রাজকে পাওয়া যাচ্ছে না। তিনি ফোন রিসিভ করছেন না। মুখে কুলুপ এঁটেছেন।
এদিকে গণমাধ্যমে কয়েক সেকেন্ডরে এক বক্তব্যে রাজ বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে এসবের কিছুই আমি জানি না, জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমানোর চেষ্টা করছি।’
তবে নিশ্চুপ রাজ ছেলে রাজ্যকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
ছেলের সঙ্গে ছবি পোস্ট করে রাজ লিখেছেন- আমার প্রিয় পুত্র, তোমার একটি দুর্দান্ত বছর কেটেছে। সামনে আরও সুন্দর সময় কাটুক। তোমার সুস্বাস্থ্য কামনা করছি। এ বছরটি তোমার জন্য আরও আনন্দময় হোক। আমার হৃদয় তোমার জন্য সবসময় ভালোবাসায় পূর্ণ। তুমি যতই বড় এবং শক্তিশালী হও না কেন আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না।
সবশেষে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ লিখেছেন, শুভ নববর্ষ ২০২৩।
Array
