• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক 

     ajkalerbarta 
    01st Jan 2023 11:43 am  |  অনলাইন সংস্করণ

    বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকাল ১০টা ০৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন। এরপর আগারগাঁও স্টেশন থেকে আপ লাইনে পুনরায় ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল।

    সরেজমিনে আগারগাঁও স্টেশন ঘুরে দেখা যায়, ফানুস অপসারণ করার পর সকাল দশটায় অপেক্ষমাণ যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু হয়। এরপর ১০টা ১৫ মিনিটের দিকে কনকোর্সের আনপেইড এরিয়া থেকে প্ল্যাটফর্মে প্রবেশ করেন যাত্রীরা। বরাবরের মতো আজও মেট্রোরেলে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

    নজরুল ইসলাম নামের এক যাত্রী বলেন, সকাল সাতটা থেকে বাচ্চা নিয়ে অপেক্ষা করছিলাম মেট্রোরেলে ওঠার। কিন্তু ফানুসের সমস্যার কারণে অনেক দেরি হয়ে গেল। তবুও শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পেরেছি এটিই আনন্দের।

    প্রসঙ্গত, ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফাসুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ায় নির্ধারিত সময়ে শুরু হয়নি মেট্রোরেলের যাত্রী পরিষেবা। ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031