• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের বিএসএফ! 

     বার্তা কক্ষ 
    01st Jan 2023 3:30 pm  |  অনলাইন সংস্করণ

    লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপুল হোসেন (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ জানুয়ারি) ভোররাতে উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট বাঁধের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত বিপুল হোসেন পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর এলাকার রশিদুল ইসলামের ছেলে।

    স্থানীয়রা জানান, ওই সীমান্তের ৮৪২নং পিলার দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন বিপুল হোসেনসহ একদল গরু ব্যবসায়ী। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় বিপুল হোসেনসহ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপুল হোসেন মারা যান।

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান শাহরিয়ার মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031