• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পর্যাপ্ত বই না পেলেও চলছে উৎসব! 

     বার্তা কক্ষ 
    01st Jan 2023 12:46 pm  |  অনলাইন সংস্করণ

    চলছে বই বিতরণ উৎসব-২০২৩। তবে কিছু শ্রেণির শিক্ষার্থীরা নতুন কোনো বই না পেয়েও উপস্থিত হয়েছেন। কেউ আবার চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়েও পেয়েছেন তৃতীয় শ্রেণির বই। বছরের প্রথম দিনে নতুন বই না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেছেন শিক্ষার্থীদের কেউ কেউ।

    রোববার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

    রাজধানীর দক্ষিণ মুহসেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজিয়া ইসলাম শায়নার সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের৷ চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ এ শিক্ষার্থী বলে, এ বছর আমরা একটি বইও পাইনি। শিক্ষকরা বলেছেন, নতুন বই আসেনি। তবে আমার সহপাঠীরা সবাই উৎসবে এসেছে।

    একই স্কুলের আরেক শিক্ষার্থী উম্মে কুলসুম আভা বলে, নতুন বছরে বই পাইনি। কেন পাইনি তাও জানি না। শিক্ষকরা আমাদের এখানে নিয়ে এসেছেন, তাই এসেছি।

    আফসানা আক্তার মরিয়ম নামের আরেক শিক্ষার্থী বলে, এ বছর আমি পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি, তবে নতুন বছরের বই না আসায় বই পায়নি। উৎসবে আসতে আমাকে স্কুল থেকে চতুর্থ শ্রেণির বই দেওয়া হয়েছে।

    এ বছর প্রাথমিকে ২ কোটি ১৮ লাখ ৩ হাজার ৩০ জন শিক্ষার্থীর জন্য ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণের কথা রয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031