• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশ্বে করোনায় ৪৮৮ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৩৪ হাজার 

     ajkalerbarta 
    12th Dec 2022 2:41 pm  |  অনলাইন সংস্করণ

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এ সময়ে বিশ্বে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৮ জন।

    এ নিয়ে মহামারির শুরু থেকে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫৮ হাজার ৪৯৩ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪ জনে।

    এদিকে, আলোচ্য সময়ের আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান ৬৪৪ জন। এ সময়ে ৩ লাখ ৫২ হাজার ৯২৬ জনকে করোনাভাইরাসে আক্রন্ত হিসেবে শনাক্ত করা হয়।

    সোমবার (১২ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

    বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। মোট আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৭৪ জন ও মারা গেছেন ১৯০ জন।

    দৈনিক মৃত্যুতে জাপানের পরই রাশিয়ার অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৬ জন সংক্রমিত ও ৫১ জনের মৃত্যু হয়েছে।

    জাপানের পর একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৪ হাজার ১১৯ জন সংক্রমিত ও ৪০ জনের মৃত্যু হয়েছে।

    ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৪২২ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৮৪৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

    করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ৩ জনের মৃত্যু ও ৭ হাজার ৬১৭ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৯ হাজার ৮৫১ জন।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬৫৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৭৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১৬১ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৬ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮০৬ জনে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031