• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • না জেনে জাজমেন্টাল না হওয়ার আহবান অঙ্কুশের! 

     বার্তা কক্ষ 
    12th Dec 2022 5:18 pm  |  অনলাইন সংস্করণ
    টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা তার ‘মির্জা’ ছবিটি নিয়ে ভালোই বিপাকে পড়েছেন। সহ-প্রযোজনা সংস্থার সঙ্গে মতোবিরোধের জেরে নিজের প্রযোজনা সংস্থা নিয়ে বেরিয়ে এসেছেন। আর তা নিয়েই নেটিজেনদের বিভিন্ন মন্তব্য শুনতে হচ্ছে অভিনেতাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।

     

    অঙ্কুশ বলেন, ‘আমরা সবসময়ই চেষ্টা করি নতুন প্রযোজকপরিচালকরা আসুক। বাংলা ছবির ক্ষেত্রে ভালো কিছু হোক। যখন কেউ সৎ উদ্দেশ্য নিয়ে আসছেন তখন সবাইকে সুযোগ দেওয়া উচিত। তবে এসবের মাঝে কারা যোগ্যকারা অযোগ্যসেটা প্রথমে বোঝা যায় না। এমন অনেক স্বামী-স্ত্রীও আছেনযারা দীর্ঘ ২২-২৩ বছর একসঙ্গে থেকেও একে অপরকে চিনতে পারেন না বলে দাবি করেন। সেভাবেই এক্ষেত্রে আমার মনে হয়েছে এই কোলাবরেশনে গেলে খুব একটা ভালো হবে না। অনেকক্ষেত্রেই ভুল মানুষকে বিশ্বাস করা হয়ে যায়অযোগ্য লোককে সুযোগ দেওয়া হয়ে যায়এক্ষেত্রেও তাই হয়েছে। আর আমার ১১ বছর ধরে তৈরি করা ব্র্যান্ডকে রিস্কে ফেলতে চাই না।

    ঠিক কী ঘটেছেএই প্রশ্নে অঙ্কুশের জবাব, ‘কাদা ছোড়াছুড়িতে যেতে চাই না। তবে এটুকু বলববড় সিনেমা বানানোদর্শকদের কোনোকিছু প্রমিজ করা ছেলেখেলা নয়। কিছু মানুষ সেটাই ভেবে ফেলে। তবে এর অর্থ এই নয় যে আমি কোনোদিন কোনো কোলাবরেশনে যাব না। আমার প্রযোজনা সংস্থার আরও দুটি ছবি হচ্ছে কোলাবরেশনে যেগুলো ইতোমধ্যেই লক। তবে এরপর থেকে কাউকে বিশ্বাস করতে হলে সাবধান হয়েই করব।

     

    মির্জা নিয়ে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স-এর নেক্সজেন ভেঞ্চার্স থেকে আলাদা হওয়ার খবর সামনে আসতেই অনেকে অনেক মন্তব্য করছেন। সে প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘যারা ঘটনা না জেনে উপসংহার টেনে ভিডিও বানাচ্ছেনতাদের বলববাইরে থেকে খেলা দেখে অনেক সময় অনেক কিছুই মনে হয়। তবে যারা খেলাটা খেলেনতারাই জানেন ঠিক কী পরিস্থিতি। তাই না জেনে মন্তব্য করবে নাজাজমেন্টাল হবেন না।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031