• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরলো ওরিয়ন! 

     বার্তা কক্ষ 
    12th Dec 2022 1:59 pm  |  অনলাইন সংস্করণ

    পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার মাইল দূরে গিয়ে ফেরত এসেছে ওরিয়ন। নভোচারী বহনের জন্য নির্মিত মহাকাশযানের কোনো স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত না হয়ে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দেওয়ার রেকর্ড এটি।

    রেকর্ড গড়ার মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছে নাসার নতুন চন্দ্রযাত্রার নভোযান ওরিয়ন।

    রোববার বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটে তিনটি প্যারাশুটে ভর করে ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে নেমে আসে মনুষ্যবহনে সক্ষম ওই ক্যাপসুল।

    ওরিয়নের সফল অবতরণের সঙ্গে সঙ্গে শেষ হল আলোচিত আর্টেমিস ওয়ান মিশন। ১৬ নভেম্বর ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড ৩৯বি থেকে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে চড়ে শুরু হয়েছিল ওরিয়নের চন্দ্রযাত্রা।

    ‘আর্টেমিস টু’ মিশনে মানব নভোচারীদের চাঁদের কক্ষপথে পাঠানোর আগে মহাকাশের প্রতিকূল পরিবেশে ওরিয়নের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা প্রয়োজন ছিল। ২৫ দিনের আর্টেমিস ওয়ান মিশনে সেটাই দেখেছে নাসা। এর পরের ধাপে আর্টেমিস টু মিশনে নভোচারীদের বহন করবে ওরিয়নের ক্রু মডিউল।

    ১১ ডিসেম্বরকে নাসা, ও মানবসভ্যতার জন্য একটি ‘বড় বিজয়’ হিসেবে বর্ণনা করে এ সংস্থার পরিচালক বিল নেলসন বলেছেন, “ওরিয়ন স্পেসক্র্যাফটের সফল অবতরণ – যা কি না অ্যাপলো সেভেনটিন মিশনের চাঁদে অবতরণের ঠিক ৫০ বছর পরে হল – আর্টেমিস ওয়ান মিশনের সবচেয়ে বড় অর্জন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটে উৎক্ষেপণ থেকে শুরু করে চাঁদকে চক্কর দিয়ে পৃথিবীতে ফেরত আসা, আর্টেমিস প্রজন্মের চন্দ্রজয়ের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ ছিল।”

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031