জসিম উদ্দিন আকাশের প্রযোজনায় ও কাহিনী অবলম্বনে ‘কথা দিলাম’ ইতিমধ্যে প্রশংসা লাভ করেছেন সেন্সরবোর্ডে। এবার অপেক্ষা মুক্তির। ইতিমধ্যে মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে দিনক্ষণও নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রযোজক। বলেন- আগামী
২৭ জানুয়ারি ‘কথা দিলাম’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমার মুক্তিকে সামনে রেখে কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিক প্রচারণা চলছে।
দোহা আল মারকিয়ায় ‘কথা দিলাম’র লোগোযুক্ত টি-শার্ট গায়ে জড়িয়ে প্রচারণা উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করেন কাতার সফরত জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন, দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন, বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসীম উদ্দিন আকাশ, বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্রান্ডিং ম্যানেজার আনোয়ার হোসেন মামুন, কণ্ঠশিল্পী ইসরাক আলিম আপনসহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা।
‘কথা দিলাম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবরিনা কেয়া, জামশেদ শামীম, সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, আন্জুমান শিরীন, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, এস রাহুল, তাহমিনা মনাসহ অনেকে।
সিনেমাটি পরিচালনা করেছেন রাকিবুল আলম রকিব। এটির আবহ সংগীত করেছেন জনিপ্রয় সঙ্গীত পরিচালক অমিত চ্যাটার্জি ও মোমিন বিশ্বাস।
Array
