• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খেলা হবে, নির্বাচনেই ফাইনাল খেলা হবে: কাদের 

     ajkalerbarta 
    12th Dec 2022 8:39 pm  |  অনলাইন সংস্করণ

    বিএনপিদলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলেও সরকার পতন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ১০ ডিসেম্বরের (বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হয়েছে) খেলায় আমরা জিতে গেছি। খেলা হবে, নির্বাচনেই ফাইনাল খেলা হবে। এবার নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিবাজ তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল আবারও সরকার গঠন করবে।

    সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করলে সরকার পতন হবে না। ৩৫০ জন সদস্য নিয়ে সরকার গঠিত হয়েছে। জাতীয় পার্টি, বিকল্পধারা আছে।

    বিএনপির উদ্দেশে কাদের বলেন, বিএনপি এখনও তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করা হয়েছে। পাকিস্তান ছাড়া বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই।

    এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন চট্টগ্রাম নগরের জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত এ ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031