• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপি কোয়ার্টারে হেরেছে, সেমিতে-ফাইনালেও হারবে 

     ajkalerbarta 
    12th Dec 2022 4:22 pm  |  অনলাইন সংস্করণ

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। এরপর সেমি ফাইনাল খেলা হবে।নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাতেই বিএনপি হারবে।

    সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শহরের টাউন ফুটবল মাঠে আজ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

    বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। ১০ ডিসেম্বরে শুধু আতঙ্ক সৃষ্টি করা ছাড়া বিএনপি কিছুই করতে পারেনি। ১০ দফা দাবি দিয়েছে তার মধ্যে নতুন কোনো দাবি নেই। আন্দোলনে হেরেছে মানে নির্বাচনেও হারবে।

    এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এ সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

    জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ওবাইদুল কাদের বলেন, কেন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে হবে। এ জন্য চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় নেতাদের তদন্ত করে দেখতে বলা হয়েছে।

    রিজার্ভ নিয়ে তিনি আরও বলেন, দেশে ৫ মাসের রিজার্ভ মজুদ আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে ৫ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।

    এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান বক্তা এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় অন্য নেতারাও সম্মেলনে বক্তৃতা দেন।

    এদিকে সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পদ প্রত্যাশী নেতা-কর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো জেলা শহর। এই সম্মেলনে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যোগ্য নেতৃত্ব বাছাই করে রাজাকারমুক্ত জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গড়ার আহ্বান তৃণমূল নেতাকর্মীদের।

    এর আগে ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031