• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপির ৬ এমপির আসন শূন্য, প্রজ্ঞাপন জারি! 

     বার্তা কক্ষ 
    12th Dec 2022 9:41 am  |  অনলাইন সংস্করণ

    বিএনপির ৬ সংসদ সদস্যের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

    এগুলো হলো-বগুড়া ৬, বগুড়া ৪, ঠাকুরগাঁও ৩, চাঁপাইনবাবগঞ্জ ২,  ব্রাহ্মণবাড়িয়া ২ ও একটি সংরক্ষিত নারী আসন।

    বিএনপির আরেক সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন শূন্য ঘোষণা করা হয়নি। সংসদ সচিবালয় সূত্র জানায়, হারুনের পদত্যাগপত্রে সই তার নিজের কি না, তা নিশ্চিত করতে পারেনি সচিবালয়।

    এর আগে সকালে সশরীরে পদত্যাগপত্র জমা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা।

    সংসদ সদস্য হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র জমা না দিয়ে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন।

    স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘হারুনকে নতুন করে পদত্যাগপত্র জমা দিতে হবে।’

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2022
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031