• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সোনারগাঁয়ে স্কুলে স্কুলে বই উৎসব পালিত 

     বার্তা কক্ষ 
    01st Jan 2024 6:06 pm  |  অনলাইন সংস্করণ

    সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতি বছরের মতো এ বছরও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার ৬৮ নং চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন শিক্ষকরা।
    বছরের প্রথমদিন বই হাতে পেয়ে কোমলমতি শিশুদের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দ আর উচ্ছাসের। ৬৮ নং চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সাঈয়েদ আহমাদ জানান, নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে।
    ৬৮ নং চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মো. হাকিমুল আহসান বলেন, ২০১০ সাল থেকে প্রতি বছর সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়ার নির্দেশে আমরা এই কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে আজ বছরের প্রথম দিনেই উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব পালন করছি।

    এ উপলক্ষে আয়োজিত বই উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, স্কুল কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, সচেতন অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ