• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুসন্ধানের নির্দেশ বারবার আগুন লাগার কারণ 

     ajkalerbarta 
    04th Apr 2023 7:57 pm  |  অনলাইন সংস্করণ

    রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা উঠে এসেছে একনেক সভায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

    এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সাড়ে চারটা নাগাদ আগুন পুরোপুরি নেভেনি।

    আগুন নেভাতে সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাসহ র‌্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজে অংশ নেন।

    মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার বিষয়টি সভা শেষে ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    একনেক সভার বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় বঙ্গবাজারে আগুনের বিষয়টি আলোচনায় আসে। প্রধানমন্ত্রী এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক আবেগপ্রবণ হয়ে পড়েন। এতোগুলো পরিবার ঈদ সামনে রেখে কী করবে, এই ভেবেও প্রধানমন্ত্রী অনেক কষ্ট অনুভব করেন।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকার কোনো সহায়তা দেবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি আমার পরিষ্কার জানা নেই। তবে আমার মনে হয় কিছু একটা করা হবে।

    এদিকে অগ্নিকাণ্ডে এখনও কারও প্রাণহানির খবর পাওয়া না গেলেও উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একাধিক সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মার্কেটের অধিকাংশ দোকানের মালামাল পুড়ে গেছে। ঈদ ঘিরে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীদের অনেকে জানিয়েছেন, তারা ঈদ সামনে রেখে ঋণ ও ধারদেনা করে দোকানে নতুন মালামাল তুলেছিলেন। আগুন লাগার ঘটনায় তাদের অনেকে নিঃস্ব হয়ে গেছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ