জোবায়ের হোসেন রিহান,ফেনী প্রতিনিধি: ফেনীতে শাঁওতাল (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের শাঁওতাল পাড়া গ্রামের পুষ্প শাওতালের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের পশ্চিম রামপুর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে চন্দন শাঁওতাল নামে একজনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এক মাদক কারবারীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন এক মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Array
