• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাকিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমারা দায়ী! 

     বার্তা কক্ষ 
    03rd Mar 2023 3:01 pm  |  অনলাইন সংস্করণ

    পণ্য এবং অন্যান্য আইটেম কেনার জন্য পাকিস্তানের পেশোয়ারে একটি বাজারে হাঁটছেন ক্রেতারা। ছবিটি গত ১৭ ফেব্রুয়ারি তোলা

    বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। দেশটিতে এই সংকট প্রতিদিনই খারাপ হচ্ছে এবং এই অবস্থা থেকে বের হয়ে আসতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সহায়তার দিকে তাকিয়ে আছে ইসলামাবাদ।

    পরমাণু শক্তিধর এই দেশটির অর্থনৈতিক সংকটের কারণ নিয়ে নানা কথা শোনা গেলেও চীন দুষছে পশ্চিমাদের। দেশটির দাবি, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের পেছনে রয়েছে পশ্চিমারা। শুক্রবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

    প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করে এই বক্তব্য দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। বৃহস্পতিবার তিনি বলেছেন, কিছু উন্নত দেশের আর্থিক নীতি পাকিস্তানসহ বহুসংখ্যক উন্নয়নশীল দেশের আর্থিক সমস্যার মূল কারণ।

    একইসঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের জন্য সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার আহ্বানও জানান তিনি।

    বেইজিংয়ে ইন্টারন্যাশনাল প্রেস সেন্টারে (আইপিসি) বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে, নির্দিষ্ট একটি উন্নত দেশের আর্থিক নীতিই পাকিস্তানসহ বহু উন্নয়নশীল দেশের আর্থিক সংকটের মূল কারণ।’

    তিনি বলেন, পশ্চিমা নেতৃত্বাধীন বাণিজ্যিক ঋণদাতা এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোই উন্নয়নশীল দেশগুলোকে মূলত ঋণ দিয়ে থাকে। তার ভাষায়, ‘আর তাই পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের জন্য সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে চীন।’

    মাও নিং জোর দিয়ে বলেন, ‘চীন এবং পাকিস্তান সর্বকালের সব সময়ের কৌশলগত সহযোগি ও অংশীদার এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। উভয় দেশ সব সময়ই একে অপরকে সমর্থন করে এসেছে।’

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘চীন সবসময় পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে এবং পাকিস্তানকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে, নাগরিকদের জীবিকা উন্নত করতে এবং উন্নয়নের স্বাধীনতা অর্জনে সহায়তা করে থাকে।’

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ